কক্সবাজার মডেল সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় আটক ১৪
কক্সবাজার প্রতিনিধি:
গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে আটক করা হয়েছে।
কক্সবাজার মডেল থানা সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। কক্সবাজারের যেসব এলাকা থেকে আসামিদের আটক করা হয় এর মধ্যে রয়েছে কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকা হইতে ০১ জন চোর/ছিনতাইকারী, ০১ জন সন্ত্রাস বিরোধী আইনে, ০৭ জন মাদক সেবনকারী, ০১ জন ধর্তব্য অপরাধে, ০৩ জন ওয়ারেন্ট মূলে এবং ০১ জন নিয়মিতসহ মামলায় বিভিন্ন মামলায় ১৪ জনকে নাটক করা হয়।
কক্সবাজার মডেল সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধ দমনে অভিযান চলছে। গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন পয়েন্ট থেকে অভিযান চালিয়ে ১৪ জন আসামিকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। তিনি আরো জানান জনগণের জানমালের নিরাপত্তায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এদিকে কক্সবাজার সদর মডেল থানার ওসি জানান
পুলিশের এই অভিযানে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদারে পুলিশ আরও তৎপর রয়েছে বলে জানান।
গ্রেফতারকৃতদের নাম-ঠিকানাঃ
(ক) চোর/ছিনতাইকারী
১-সাইফুল ইসলাম (৩১), পিতা- নুরুল ইসলাম, মাতা- হাজেরা বেগম, সাং- পূর্ব লাইট হাউজ পাড়া, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার।
পিসি/পিআর
১-কক্সবাজার সদর থানার ,এফআইআর নং-৫৬, তারিখ- ২৪ মার্চ, ২০২৫; জি আর নং-১৬১, তারিখ- ২৪ মার্চ, ২০২৫; সময়- ০০.১০ ঘটিকা ধারা- ৪/৫, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯;
২-কক্সবাজার সদর থানার ,এফআইআর নং-৯/২২৬, তারিখ- ০৪ মার্চ, ২০২০; সময়- ১২.৩০ ঘটিকা ধারা- ৩৯৯/৪০২, পেনাল কোড-১৮৬০
৩-কক্সবাজার সদর থানার ,এফআইআর নং-১০/২২৭, তারিখ- ০৪ মার্চ, ২০২০; সময়- ১২.৪০ ঘটিকা ধারা- ১৯(f), ১৮৭৮ সালের অস্ত্র আইন;
৪-কক্সবাজার সদর থানার ,এফআইআর নং-৩/৪৯২, তারিখ- ০১ জুলাই, ২০২০; সময়- ১৩.৩০ ঘটিকা ধারা- ৩৯৯/৪০২, পেনাল কোড-১৮৬০
৫-কক্সবাজার সদর থানার ,এফআইআর নং-৭৭/৪২৫, তারিখ- ২৮ মে, ২০২০; সময়- ০০.৩০ ঘটিকা ধারা- ৩৯৯/৪০২, পেনাল কোড-১৮৬০
(খ) সন্ত্রাস বিরোধী আইনে
১-মোঃ সেলিম রেজা (৫৩), (কৃষক লীগ নেতা, কক্সবাজার জেলা), পিতা- মৃত শফিকুর রহমান, মাতা- মৃত আয়েশা বেগম, সাং- ঝাউতলা গাড়ীর মাঠ, ১১নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার।
পিসি/পিআর
১-কক্সবাজার সদর থানার ,এফআইআর নং-১৪, তারিখ- ০৪ ফেব্রুয়ারি, ২০১৬; জি আর নং-৯০/১৬ (সদর), তারিখ- ০৪ ফেব্রুয়ারি, ২০১৬; সময়- ২২.০৫ ঘটিকা। ধারা- ১৪৩/৪৪৮/৩২৩/৩০৭/৩১৩/৩৭৯/৪২৭, পেনাল কোড-১৮৬০;
২-কক্সবাজার সদর থানার ,এফআইআর নং-৬৭, তারিখ- ২৫ জানুয়ারি, ২০২৬; জি আর নং-৬৭, তারিখ- ২৫ জানুয়ারি, ২০২৬; সময়- ২১.৩০ ঘটিকা। ধারা- 143/341/385/427/506(2), The Penal Code, 1860
(গ) মাদক সেবনকারী
১-মোহাম্মদ (২৪), পিতা- আবু বকর, মাতা- হামিদা, সাং- ফরিত্তাখালী ৪নং ওয়ার্ড, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার,
২-মোঃ হাসিম(৩১), পিতা- জামাল উদ্দিন, মাতা- আমিনা খাতুন, সাং- চরন্ডি ৯নং ওয়ার্ড, থানা- চকরিয়া, থানা- কক্সবাজার সদর,
৩-আব্দুল আজিজ(২৬), পিতা- বশির, মাতা- রশিদা বেগম, সাং- জিম্মংখালী, ৬নং ওয়ার্ড, ইউপি- হৃীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার,
৪-মোঃ খলিল (২৫), পিতা- আবুল হোসেন, মাতা- ছকিনা বেগম, সাং- ভারুয়াখালী ৬নং ওয়ার্ড, ইউ- ভারুয়াখালী, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার,
৫-নুর মোহাম্মদ(৩৫), পিতা- মোঃ সাদেক, মাতা- মৃত নুর বানু, সাং- লাইট হাউস, ছাদিক মিস্ত্রীর বাড়ি, ১২নং ওয়ার্ড, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার,
৬-মোঃ নজরুল ইসলাম(৪০), পিতা- মৃত আব্দুস সবুর, মাতা- নুরুন নাহার, সাং- টাউন কলোনি ৭নং ওয়ার্ড শেরপুর পৌরসভা, থানা- শেরপুর, জেলা- শেরপুর, এপি- দক্ষিণ হাজিপাড়া আলম এর বাড়ি, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার,
৭-মোঃ জাহেদ হোসেন(৩৫), পিতা- ইমাম হোসেন, মাতা- হাসিনা বেগম, সাং- নতুন জেলগেইট রহমতপুর ১নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।
(ঘ) ধর্তব্য অপরাধে আসামী গ্রেফতার।
১-সুলতান রিজিয়া মনি (৪০), পিতা- মাওলানা এজাহার হক, মাতা- খতিজা খাতুন, সাং- বাংলাবাজার, চেরেঙ্গা ঘর, পিএমখালী ইউপি, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার
(ঙ) ওয়ারেন্ট
১-সাগর শর্মা (২২), পিতা- মৃত ভাদের শর্মা, সাং- নাপিতা পাড়া, খরুলিয়া, ৮নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি, থানা- কক্সাজার সদর, জেলা- কক্সবাজার
২-মোহাম্মদ বেলাল উদ্দিন (৪৩), পিতা- হাজী নূর আহমদ, সাং- খামার পাড়া, ৬নং ওয়ার্ড, চৌফলদন্ডী ইউপি, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার
৩-মোঃ মনির আহমদ (৩২), পিতা- মোঃ ইদ্রিস, সাং- পূর্ব হামজার ডেইল, ৬নং ওয়ার্ড, খুরুশকুল ইউপি, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার
(চ) নিয়মিত মামলায়
১-নুরুল আমিন (৪৮), পিতা- মৃত হারুনুর রশিদ প্রঃ হারেচ মিয়া, মাতা- সুফিয়া খাতুন, সাং- উত্তর আদর্শগ্রাম, সৌদিয়া বাস কাউন্টারের পিছনের গলি, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার।
