নোয়াখালীতে বিভিন্ন থানার সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাং সদস্য আটক ১৭০ ‎

নোয়াখালীর‎ বিভিন্ন থানায় এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৭০ সদস্যকে আটক করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
‎
‎​রবিবার (৪ অক্টোবর) নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎
‎​বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধপ্রবণতা রোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ৩ অক্টোবর এ অভিযান চালানো হয়।
‎
‎​আটককৃত ১৭০ জনের মধ্যে সুনির্দিষ্ট অপরাধে ১৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ২ জনকে সন্ত্রাসবিরোধী আইনে, ১৬ জনকে (বেগমগঞ্জে ১০ ও হাতিয়ায় ৬) দণ্ডবিধির ৩৪ ধারায় প্রসিকিউশন দাখিল এবং সোনাইমুড়ী থানায় ৬ জনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া বাকি ১৫২ জনকে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
‎
‎​আটককৃতদের মধ্যে ​হাতিয়া থানায়  সর্বমোট ৪৯ জন (সন্ত্রাসবিরোধী আইনে ২, ৩৪ ধারায় প্রসিকিউশন ৬ এবং মুচলেকায় ৪১ জন)।
‎​বেগমগঞ্জ মডেল থানায় সর্বমোট ৩২ জন (৩৪ ধারায় প্রসিকিউশন ৪ এবং মুচলেকায় ২৮ জন)।
‎​চরজব্বর থানায়  ৩২ জন (সবাইকে মুচলেকায়)।
‎​কোম্পানীগঞ্জ থানায়  ১৭ জন (সবাইকে মুচলেকায়)। ​সোনাইমুড়ী থানায় সর্বমোট ১৮ জন (নিয়মিত মামলায় গ্রেপ্তার ৬ এবং মুচলেকায় ১২ জন)। ​কবিরহাট থানায়  ৯ জন (সবাইকে মুচলেকায়)। ​চাটখিল থানায় ৬ জন (সবাইকে মুচলেকায়)। ​সুধারাম মডেল থানায় ৪ জন (সবাইকে মুচলেকায়)। ​সেনবাগ থানায় ৩ জন (সবাইকে মুচলেকায়)।
‎
‎​নোয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত এই অভিযানের পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো