বাসাবো থেকে ৬ দিন ধরে নিখোঁজ আব্দুল্লাহ আল আজাদ, সবুজবাগ থানায় জিডি

রাজধানীর বাসাবো এলাকা থেকে আব্দুল্লাহ আল আজাদ (৫২) নামে এক ব্যক্তি গত ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ দিন আগে বাসাবোর মাদারটেক বাগান বাড়ির বাসা থেকে লুঙ্গি এবং গেঞ্জি পরে বের হওয়ার পর থেকে আব্দুল্লাহ আল আজাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে যায়নি। আত্মীয়-স্বজন ও পরিচিত সবার কাছে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ আজাদের পরিবার জানায়, ৬ দিন হয়ে গেলো, কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। আমরা, খুব দুশ্চিন্তায় আছি। থানায় জিডি করেছি। কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন, দয়া করে আমাদের জানাবেন।”

সবুজবাগ থানা পুলিশ জানায়, জিডির ভিত্তিতে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে কাজ করা হচ্ছে। তার মোবাইল লোকেশন ও সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখা হচ্ছে।

এ বিষয়ে কেউ কোনো তথ্য পেলে নিকটস্থ থানায় বা সবুজবাগ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আজাদের ছোট ভাই মোহাম্মদ নজরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান,
আমার মেঝ ভাই আজাদ ৬ দিন ধরে নিখোঁজ আমার ভাই শারীরিক মানসিক ভাবে অসুস্থ গত শুক্রবার বাসা থেকে বের হয়ে এখন পর্যন্ত বাসায় ফিরে নাই। কোন হৃদয়বান ব্যক্তি যদি ওর সংবাদ পান তাহলে নিচের ফোন নাম্বারে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ রইলো। যোগাযোগ করার জন্য আমাদের পরিবারের দুটি নাম্বার দেয়া হলো। 01716216299 – 01712387627

আরো