বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় অর্ধকোটি টাকার অনুদান

বাগেরহাট প্রতিনিধি:

ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে বাগেরহাটে ৪১টি প্রতিষ্ঠানের মাঝে ৪৯ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছে জেলা পরিষদ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহম্মদ জাকির হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু রিয়াদ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু ও সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন, জেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ আসাফুদ্দোলা জুয়েল, শ্রমিক দল নেতা সেলিম ভূঁইয়াসহ জেলা পরিষদের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জেলার বিভিন্ন উপজেলার নির্বাচিত ৪১টি প্রতিষ্ঠানের মধ্যে স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পর্যায়ক্রমে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
জেলা পরিষদের এ আর্থিক সহায়তার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, সংস্কার এবং প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

আরো