মোরেলগঞ্জে জামায়াতে ইসলামীর নতুন শুরা ও কর্মপরিষদ গঠন

আমীর মাওলানা মকসুদ আলী খান, সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল আলীম হাওলাদার

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত মজলিসে শুরা ও উপজেলা কর্মপরিষদের সদস্যদের শপথ গ্রহণ এবং দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার সদস্য অধ্যাপক মাওলানা শাহাদাত হোসাইন।

অনুষ্ঠানে মাওলানা মোহাম্মদ মকসুদ আলী খানকে উপজেলা আমীর, মাস্টার মোহাম্মদ মনিরুজ্জামানকে নায়েবে আমীর এবং অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম হাওলাদারকে উপজেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এ ছাড়া সহ-সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল মান্নান খান। সাংগঠনিক সেক্রেটারি হয়েছেন মোহাম্মদ মোহিবুল্লাহ রফিক।

কর্মপরিষদের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—শিল্প ও বাণিজ্যবিষয়ক দায়িত্বে মাস্টার আল আমিন, অফিস ও প্রকাশনাবিষয়ক দায়িত্বে মাওলানা রবিউল ইসলাম, শ্রমিক কল্যাণবিষয়ক দায়িত্বে মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার, স্বাস্থ্য ও পরিবেশ কল্যাণবিষয়ক দায়িত্বে এইচ এম গিয়াসউদ্দিন, তালিমুল কুরআন ও মাসলিমুল মুসাফিরীনবিষয়ক দায়িত্বে মাওলানা ইমরান হোসাইন এবং সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক দায়িত্বে মাওলানা নাজির আহম্মাদ।

শপথ গ্রহণ ও দায়িত্ব বণ্টন শেষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা এবং দায়িত্ব পালনে পারস্পরিক সমন্বয় ও নিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. মোহিবুল্লাহ রফিকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত কমিটি ও দায়িত্ব বণ্টনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরো