আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি:

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাট জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বাগেরহাট জেলা যুবদলের আয়োজনে জেলা যুবদলের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক। প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ( সহ সাধারন সম্পাদক পদমর্যাদা) আমিনুল ইসলাম খান।
বাগেরহাট জেলা যুবদলের সভাপতি মোঃ সুজন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালনা কেরন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ মাসুদুজ্জামান মাসুদ, মনিরুজ্জামান মান্না, যুগ্ম সাধারন সম্পাদক ওমর আলী মুন্না, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন পাইকসহ জেলা যুবদলের নেতৃবৃন্দ।
সভায় আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঘোষিত মাসব্যাপী কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও কর্মসূচি পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আরো