বাংলাদেশে ভূমিকম্প অনুভূত

চার দিনের মাথায় ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।…

পুরানা পল্টনে ভবনে আগুন

রাজধানীর পুরানা পল্টনে চারতলা একটি ভবনের দ্বিতীয় তলায় একটি ল’ চেম্বারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার…

জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর গঠিত হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, এর অধীনে শহীদ পরিবার ও আহতদের আজীবন সহায়তা ও পুনর্বাসন করা হবে। এর মধ্যে ৮২৬ শহীদ পরিবার ও ১১…

ঢাকায় ৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা

আন্তর্জাতিক পর্যটন মেলার ২০তম আসর ‘ঢাক ট্রাভেল মার্ট ২০২৫’ এর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হলো দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত মেলাটি আগামী ৬-৮…

মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশের জাতীয় কার্যনির্বাহী কমিটির প্রথম সভা ও করপোরেট চুক্তি সাক্ষর

৫ জানুয়ারি, ২০২৫: মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশের (এমআইবি) জাতীয় কার্যনির্বাহী কমিটির ২০২৫ সালের প্রথম সভা ৪ জানুয়ারি, রাজধানীর গুলশান ১-এর ক্লাব ৮৯-এ অনুষ্ঠিত হয়েছে। ড. শরীফুল ইসলাম দুলু, মার্কটেল বাংলাদেশ লিমিটেডের এমডি ও সিইও…

নিরাপত্তা ও অর্থনীতির জন্য পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রয়োজন: পররাষ্ট্র উপদেষ্টা

নিরাপত্তা ও অর্থনৈতিক দিক বিবেচনা করেই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি নিশ্চিত প্রয়োজন উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বলেছেন, পাশাপাশি ঐ অঞ্চলের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সংস্কৃতিকে সম্মান করা প্রয়োজন। সোমবার (৬…

এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭০ জন। সোমবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু…

২৪’র অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: সারজিস আলম

শত শত ছাত্র-জনতার রক্তের মাধ্যমে সফল হওয়া ২০২৪ সালের ফ্যাসিবাদ অবসানের অভ্যুত্থানের প্রতিটি বিষয়বস্তুর সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (৬ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র…

পুঁজিবাজার ইস্যুতে অংশীজনদের সঙ্গে বসছেন অর্থ উপদেষ্টা

দেশের পুঁজিবাজারে সঙ্কট বিদ্যমান। এ থেকে উত্তরণের উপায় খুঁজতে অংশীজনদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। ডিএসইর পরিচালক…

বোমা বিস্ফোরণে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত

ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের রাস্তায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর অন্তত ৯ সদস্য নিহত হয়েছেন। সোমবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদী বিদ্রোহীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা…