অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সম‌র্থনের আশ্বাস অস্ট্রেলিয়ার

অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সম‌র্থনের কথা জা‌নিয়েছেন ঢাকা সফররত অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন এ কথা জানান অস্ট্রেলিয়ান মন্ত্রী।…

সরকারের হাতে আর্থিক খাত নিয়ে শ্বেতপত্র তুলে দেওয়ার তারিখ ঘোষণা

নভেম্বরের মধ্যেই আর্থিক খাত নিয়ে শ্বেতপত্র সরকারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পরিকল্পনা কমিশনে সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের…

শত শত ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বাড়ছে দর

প্রতিদিনই আমদানি হচ্ছে শত শত ট্রাক পেঁয়াজ। তারপর দুই সপ্তাহ ধরে পেঁয়াজের বাজার অস্থির। কেজিতে বেড়েছে ২০ টাকা পর্যন্ত। দেশি পেঁয়াজের দর বেশি বাড়তে থাকায় এর প্রভাব পড়ছে আমদানি পেঁয়াজের ওপর। ব্যবসায়ীরা বলছেন, প্রতিবছর এ সময় দেশি পেঁয়াজের…

বাংলাবান্ধায় ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

হিন্দু ধর্মাবলম্বীর ধর্মীয় উৎসব কালীপূজা উদযাপন ঘিরে সাপ্তাহিক ছুটিসহ তিন দিন বন্ধ থাকছে দেশের চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি…

বাংলাদেশের হাফেজ মুয়াজকে অভিনন্দন জানালেন এরদোয়ান

তুরস্কে অনুষ্ঠিত হয়েছে নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদ। মুয়াজ মাহমুদসহ প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।…

ইসি গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরে প্রজ্ঞাপন জারি করা হয়।

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আগামী সোমবার (৪ নভেম্বর) বিকেলে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে। ফুলকোর্ট সভা অনুষ্ঠান সংক্রান্ত…

প্রায়ই গোলাপ ফুল রেখে যায়, বুঝি সে মানুষটিই দিয়েছে : শাবনূর

দেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। নব্বই দশকের এক সোনালি সময়ে রুপালি পর্দায় পা রাখেন তিনি। এরপর দেখতে দেখতে পেরিয়ে গেল তিন দশকেরও বেশি সময়। নিজের গ্ল্যামারের একটুও বিচ্যুতি ঘটেনি নায়িকার; পর্দায় এখনও নিজেকে রাঙিয়ে তুলছেন নতুনের মতো করেই।…

সকালেই ঘন ধোঁয়ার চাদরে ঢাকল দিল্লি, বাতাসের মান ‘খুব খারাপ’

ভারতের রাজধানী দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলো ঘন ধোঁয়াশায় ঢেকে গেছে। এছাড়া সেখানকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ‘খুব খারাপ’ ক্যাটাগরিতে রয়েছে। যদিও দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে দূষণবিরোধী বিভিন্ন ব্যবস্থা আগেই নেওয়া…

তারেক রহমান-সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হাইকোর্টে বাতিল

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামসহ চার জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দিয়েছেন হাইকোর্ট। আজ (বৃহস্পতিবার) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও…