গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও শতাধিক ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ১৬০ জন ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।…

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, পরিস্থিতি থমথমে

রাজধানীর মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি ও পুলিশের একটি লেগুনায় আগুন দিয়েছে আন্দোলনরত পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আন্দোলনে কচুক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ওই…

গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় বিভিন্ন দাবিতে একটি গার্মেন্টসের শ্রমিকরা সড়কে নামেন। এ সময় শ্রমিকদের আন্দোলন থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ইট-পাটেল নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে শ্রমিকরা রাস্তায় এবং সেনাবাহিনী ও পুলিশের…

এক সপ্তাহে ৭৫২ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়

বিগত এক সপ্তাহে দেশের ১১টি জেলার বিভিন্ন আদালতে ৭৫২ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা-সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর…

৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ, শেখ মুজিব-হাসিনার নাম বাদ

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজসহ ৬টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা…

ছয় বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ছয় বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।…

আশুলিয়ায় ৪৬ লাশ পোড়ানো : ট্রাইব্যুনালে পুলিশ কর্মকর্তা শহিদুল

বৈষম্যবিরোধী আন্দোলনে আশুলিয়ায় ৪৬ লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ কর্মকর্তা শহীদুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশি নিরাপত্তায় তাকে আন্তর্জাতিক অপরাধ…

৪৮ রানে ৮ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণ আফ্রিকা। এই সময়ে বোলাররা উইকেট থেকে বাড়তি কোনো সুবিধা পাননি। হাসান মাহমুদ-মেহেদি মিরাজদের বিপক্ষে 'ওয়ানডে স্টাইলে' ব্যাটিং করেছে প্রোটিয়ারা। অথচ একই উইকেটে দ্বিতীয় দিনের শেষ…

অল নিউ হুন্দাই স্টারগেজার— ৭ সিটের ফ্যামিলি স্টার এখন বাংলাদেশে

ফেয়ার টেকনোলজি লি. ৭ সিটের ফ্যামিলি স্টার, হুন্দাই স্টারগেজার উদ্বোধন করেছে। বুধবার ঢাকার দ্য ওয়েস্টিন হোটেলে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই উদ্বোধন ঘোষণা করেন ফেয়ার টেকনোলজি লি. এর পরিচালক এবং সিইও মুতাসিম দাইয়ান। মুতাসিম দাইয়ান…

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ব্র্যান্ডিং ও পিআর প্রধান হলেন সালাহ উদ্দিন মামুন

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ব্র্যান্ডিং এবং জনসংযোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. সালাহ উদ্দিন মামুন। এর আগে, তিনি ওই বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এভারকেয়ার কর্তৃপক্ষ জানিয়েছে,…