জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

বাধ্য হয়ে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও দ্রুত কমানো হবে বলে জানান তিনি। সোমবার (১ জুন) সচিবালয়ে নিজ…

চামড়া সংরক্ষণে ত্রুটিতে দাম কমেছে: বাণিজ্যমন্ত্রী

কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় সচেতনতার অভাবের কারণেই অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (১ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক…

ভুয়া এআই-এর ছদ্মবেশে ৯২ হাজার সাইবার হামলা শনাক্ত করেছে ক্যাসপারস্কি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে এআইয়ের ছদ্মবেশে পরিচালিত সাইবার হামলাও উদ্বেগজনক হারে বাড়ছে। গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত এআই সফটওয়্যার-এর…

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এর প্রকৃত কারণ…

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপন দেওয়ান

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান। সোমবার (১ জুন) সকালে পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে এ পদত্যাগপত্র জমা দেন তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র…

দীর্ঘমেয়াদি সুশাসনই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ইস্যুতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়, সরকারের কাজ হচ্ছে দীর্ঘ মেয়াদে সুশাসন বজায় রাখা। সোমবার (১ জুন) সচিবালয়ে ঈদ-পরবর্তী শুভেচ্ছা…

হজ শেষে শুরু হলো ওমরাহ ভিসা আবেদন

পবিত্র হজ মৌসুম শেষ হওয়ার পর পুনরায় ওমরাহ ভিসার আবেদন গ্রহণ ও ইস্যু কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (৩১ মে) থেকে ১৪৪৮ হিজরি সালের নতুন ওমরাহ মৌসুমের ভিসা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।…

রামিসা হত্যার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ মঙ্গলবার

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর শিশু…

ট্রেনে জনস্রোত, ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

পবিত্র ঈদুল আজহার পঞ্চম দিনে সোমবার (১ জুন) রাজধানীর অন্যতম প্রবেশপথ কমলাপুর রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফেরা কর্মজীবী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। টানা সাত দিনের ছুটি শেষে আজ সরকারি-বেসরকারি বিভিন্ন পেশাজীবী অনেক মানুষ…

কমছে না গরম, আজও চড়া থাকবে ঢাকার তাপমাত্রা

ঢাকায় চলছে মৃদু তাপপ্রবাহ। তীব্র গরম ও রোদে জনজীবন ওষ্ঠাগত। এর মধ্যেই নগরবাসীর জন্য নেই কোনো স্বস্তির খবর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবারও (১ জুন) কমছে না গরমের তীব্রতা, অপরিবর্তিত থাকতে পারে ঢাকার তাপমাত্রা। সেই সঙ্গে বাতাসে…