বাগেরহাটে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

বাগেরহাটের কচুয়া উপজেলায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ ও ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানিয় সরকার বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ ফকরুল হাসান।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। অনুষ্ঠিত প্রশিক্ষণে সার্বিক পরিচালনা ও ভিডিও প্রদর্শন করেন জেলার মোড়েলগঞ্জ, কচুয়া ও চিতলমারী উপজেলার গ্রাম আদালতের সমন্বয়কারী মোঃ জাকারিয়া হোসেন। এ সময় প্রশিক্ষণে উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদের সদস্যদের অংশ গ্রহনে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

আরো