দলীয় ঐক্য ও শৃঙ্খলা রক্ষা করে সকলকে অগ্রসর হতে হবে” বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের পথিকৃৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী দল উপজেলা ও পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো আলোচনা সভা, দোয়া মাহফিল ও মানবিক সহায়তা কর্মসূচির এক অনন্য আয়োজন।

২ জুন, সোমবার সকাল ১০টার দিকে মোরেলগঞ্জ থানা সংলগ্ন অবস্থিত বারইখালী ১ নং ওয়ার্ড পৌরসভায় মীম কমিউনিটি সেন্টারে আয়োজিত এই স্মরণসভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

ড.ওবায়দুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “বিএনপি আজ যে দৃঢ়তা ও সহনশীলতার সঙ্গে রাজপথে টিকে রয়েছে, তা ইতিহাসে বিরল। আমাদের সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে—এ সময় দলীয় ঐক্য ও শৃঙ্খলা রক্ষা করে সবাইকে অগ্রসর হতে হবে।”

আলোচনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির তাতীদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা মো. মনিরুল হক ফরাজী, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল-আজাদ, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ এবং মো. গিয়াস উদ্দিন তালুকদার।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল আউয়াল হাওলাদার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম মুন্সি, মহিলা দলের সভানেত্রী ফাহিমা খানম, ছাত্রদল নেতা আবু সালেহ ও মেহেদী হাসান সজলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, দলের আদর্শকে ধ্বংস করে কিছু সুবিধাভোগী নেতা আওয়ামী ঘরানার লোকদের বিএনপির ছায়াতলে জায়গা দিচ্ছেন, যা দলের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ।

মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি এস এম রহমান হালিম (তনু) ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, “দলীয় ছায়াতলে কেউ যেন আওয়ামী ভাবধারাকে পুনঃপ্রতিষ্ঠা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

সভায় অংশগ্রহণকারীরা জানান, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে তৃণমূলে দল পুনর্গঠনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়, যা এই আয়োজনকে করে তোলে মানবিক ও অর্থবহ।

আরো