শীঘ্রই আসছে ঢাকা মহানগর কমিটি
দীর্ঘদিন ধরে ঢাকা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি না থাকায় নেতাকর্মীদের মাঝে এক ধরনের হতাশা বিরাজ করছিল। তবে শিগগিরই নতুন ও পুরাতনের সমন্বয়ে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা হতে যাচ্ছে—এমন খবরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী কমিটিতে অভিজ্ঞ ও পরীক্ষিত নেতাদের পাশাপাশি তরুণ ও সক্রিয় নেতাদেরও মূল্যায়ন করা হতে পারে। মহানগরের নেতাকর্মীদের প্রত্যাশা, যোগ্য, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাদের নিয়েই গঠিত হবে কাঙ্ক্ষিত কমিটি।
নতুন কমিটিকে ঘিরে ইতোমধ্যে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাদের বিশ্বাস, শক্তিশালী ও সমন্বিত নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।