ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন মূল্য নির্ধারণ করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (১ আগস্ট) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে সমন্বয় করা এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুস শুক্রবার (৩১ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের দামের পরিবর্তনের প্রভাব বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। একই দিন সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়। নতুন সিদ্ধান্তে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা

আরো