সমাজের সব জায়গায় অবক্ষয় দৃশ্যমান
আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দীন
সমাজের সব জায়গায় অবক্ষয় দৃশ্যমান। আমাদের নিজেদের লোকদের মধ্যেও দ্বীনি চিন্তা, আমানতদারী, মোয়ামেলাত ইত্যাদিতে, মন্দকে উত্তম দ্বারা মোকাবেলার ঘাটতি দেখা যাচ্ছে।
রাসুল ( স:) কে সর্বাবস্থায় অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে পড়াশোনা দরকার তার আগ্রহ কমে যাচ্ছে। কেবল ক্ষমতা ও কর্তৃত্ব অর্জন আর বিরুদ্ধ মতকে দমনের চিন্তা। আমরা ভুলে যাচ্ছি দাওয়াত ও পড়াশোনা আর চারিত্রিক সৌন্দর্যের মাধ্যমে বিরুদ্ধ মতকে নিজেদের পক্ষে আনার দীর্ঘ প্রচেষ্টার ফলে আজকের এ অগ্রগতি।
এ পথেই সামনে আগাতে হবে। সাফল্য আল্লাহর হাতে, পথ একটাই- সর্বাবস্থায় আল্লাহর ওপর তাওয়াক্কুল, রাসুল ( স:) এর অনুসরণ আর নিরবচ্ছিন্ন দাওয়াত, উত্তম পন্থা ও উত্তম চরিত্র দ্বারা। এটাই নবী – রাসুলদের শেখানো একমাত্র পথ।
