মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ শনিবার বিকাল ৩ টার দিকে  সাইনবোর্ড বগী আঞ্চলিক মহাসড়ক মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে ঢাকাগামী  GMS পরিবহন ও বিপরীতমুখী একটি ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থানেই বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের ইজিবাইক চালক মজলু মোল্লা (৪৫) ও তার বোন সুমি বেগম (৩৬)  মারা যায়।

 ঘটনায় নিহত সুমি বেগমের ৩ মাস বয়সী শিশু ও একই পরিবারের ঝুমুর বেগম (৪৮) ও সিয়াম খান (৩৫)।

মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার আহাদ নাজমুল হাসান বলেন, মজলু মোল্লা ও সুমি বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অপর ৩ জনকে খুলনায় স্থানান্তর করা হয়েছে।

বিকাল ৫ টার দিকে নিহতদের লাশ হাসপাতাল থেকে থানায় নেয়া হয়েছে।এ বিষয়ে থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।তবে পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে যায়।

দুর্ঘটনাকবলিত  পরিবহন ও  দুমড়ে মুচড়ে যাওয়া ইজি বাইকটি থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

আরো