বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রম সক্রিয়করণ করার লক্ষ্যে দুদিন ব্যপি প্রশিক্ষণ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
যথারীতি দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আজ পঞ্চমতম ব্যাচ রোজ রবিবার ও সোমবার সকাল ৯:টায় ম উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আওতাধীন “বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্প। উক্ত প্রশিক্ষণে উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্যগন অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের সভাপতিত্ব করেণ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লা । প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন মোঃ বদরুদ্দোজা, সহকারী কমিশনার (ভূমি), গৌতম কুমার বিশ্বাস উপজেলা সমাজসেবা অফিসার, প্রশিক্ষণের সার্বিক পরিচালনায় ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা সমন্বয়কারী সুশান্ত রায় গ্রাম আদালত বাগেরহাট।
