বাগেরহাটে শিশুশ্রম নির্মূলের লক্ষে ও শিশুদের স্কুলমুখী করতে অসহায় পরিবারের মাঝে হাঁস বিতরণ

বাগেরহাটের শরণখোলা উপজেলায় শিশুশ্রম নির্মূলের লক্ষে, শিশুদের ঝুঁকিপূর্ন কাজ থেকে বিরত ও ঝড়েপড়া শিশুদের স্কুলমুখী করতে, পরিবারের বিকল্প জীবিকায়ন ও আয় বৃদ্ধির জন্য নির্বাচিত অসহায় পরিবারের মাঝে হাঁস বিতরণ করা হয়। সোমবার (১৬ জুন) গ্লোবাল মার্চ এবং কর্ড এইড এর অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের বাস্তবায়নে শরণখোলা উপজেলার ২ নং খোন্তাকাটা ৩ নং রায়েন্দা ও ৪ নং সাউথখালী ইউনিয়নের অসহায় পরিবারের শিশুশ্রম নির্মূলের জন্য বসতভিটায় সবজি চাষ কৌশল, উন্নত বীজ, হাঁস, ছাগলসহ প্রদান পূর্বক পরিবারের সদস্যদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । আগেও শরণখোলা উপজেলার প্রতিটি ইউনিয়নের ১২০ জন সদস্য নির্বাচিত করে এদের মধ্য থেকে ৪০ জনকে ছাগল ও ৮০ জনকে হাঁস বিতরণ করা হয়। হাঁস বিতরনের সময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ভেটেনারি সার্জন ডাঃ আল মামুন জুয়েল কর্ড এইডের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কো-অর্ডিনেটর মোঃ জয়নাল আবেদিন উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইসরাত জাহান।

আরো