মোরেলগঞ্জ ১৬ নং খাউলিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি সেলিম সম্পাদক এনামুল নির্বাচিত 

বাগেরহাটের মোরেলগঞ্জের ১৬ নং খাউলিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইউনিয়ন শাখার দ্বি বার্ষিক সম্মেলনে নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শনিবার (২৮ জুন)জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার পরে শুরু হয় ঐতিহ্যবাহী  সন্ন্যাসী এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ভোট গ্রহণ শুরু হয়। 

এতে মোট ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৩৯ জন ভোট প্রদান করেন, যা ব্যাপক অংশগ্রহণের একটি দৃষ্টান্ত স্থাপন করে।
সভাপতি পদে বিপুল ভোটের ব্যবধানে  মোঃ সেলিম হোসেন ৩৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে মোঃ এনামুল হোসেন ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

সাংগঠনিক সম্পাদক পদে মাস্টার মোঃ আব্দুল আলিম ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

সম্মেলনে উপজেলা বিএনপি আহবায়ক শহিদুল হক বাবুল এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ও 
উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পর্যবেক্ষণ মনিটরিং টিমের আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা মনিটরিং সদস্য সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু,শেখ আঃ হালিম খোকন, রুনা গাজী, হাফিজুর রহমান হাফিজ,সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন আলম, এবং তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড.কাজী মনিরুজ্জামান মনির, বাগেরহাট জেলা বিএনপির সদস্য মো. মনিরুল হক ফরাজিসহ বাগেরহাট জেলা,উপজেলা, পৌর এবং ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

ভোট গণনা শেষে বাগেরহাট জেলা মনিটরিং টিম প্রধান, জেলা বিএনপির যুগ্ন আহবায় খাদেম নিয়ামুল নাসির আলাপ বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হওয়া এই নির্বাচন নেতাকর্মীদের মাঝে নব উদ্দীপনা সৃষ্টি করেছে। আমরা বিশ্বাস করি,দলের  দুর্দিনের ত্যাগী নেতাদের সমন্বয়ে নব  নির্বাচিত ইউনিয়ন কমিটির নেতৃত্ব দলের কার্যক্রমে আরও গতি আনবে ও ঐক্যবদ্ধ রাখবে।” এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়িত করে দেশ গড়ার  সংগ্রামে আত্মনিয়োগ করবে।

আরো