মোল্লাহাটে লায়ন মো. জিয়াউর রহমানকে ভারপ্রাপ্ত সদস্য সচিব করায় আনন্দ মিছিল

বাগেরহাট প্রতিনিধি: মোল্লাহাট উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে লায়ন মো. জিয়াউর রহমানকে দায়িত্ব প্রদান করায় কেন্দ্রীয় যুবদলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকেলে মোল্লাহাট সদর বাজারে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই আনন্দ মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন,এডভোকেট শেখ ওয়াহেদুজ্জামান দিপু কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য সিকদার জামাল উদ্দিন ভারপ্রাপ্ত আহ্বায়ক মোল্লাহাট উপজেলা বিএনপি চৌধুরী সেলিম আহমেদ সাবেক সভাপতি মোল্লাট উপজেলা বিএনপি,মোঃ জাহিদুল ইসলাম মিয়া সদস্য সচিব মোল্লাহাট উপজেলা বিএনপি মোল্লাহাট উপজেলা যুবদলের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সমাবেশে বক্তারা বলেন, কেন্দ্রীয় যুবদলের এই সিদ্ধান্ত মোল্লাহাট যুবদলের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। লায়ন মো. জিয়াউর রহমান একজন সৎ, নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা। তার নেতৃত্বে মোল্লাহাটে যুবদলের সংগঠন আরও সুসংগঠিত হবে বলে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন।

আরো