মারপিট ও প্রাণনাশের হুমকি: শ্রীপুরে ছয়জনের বিরুদ্ধে মামলা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ধলাদিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি ও মারধরের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলার বাদী ময়নুল হাসান রাহাত, পিতা আ. মান্নান মাহমুদ মাস্টার, একই গ্রামের বাসিন্দা। তিনি জানান, অভিযুক্ত জহিরুল ইসলাম (৫০), পিতা মৃত সামসুদ্দিন, দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। এর ধারাবাহিকতায় গত ১৩ জুন ২০২৫, শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে, ধলাদিয়া গ্রামের এ.সি.আই গেট এলাকা থেকে নিজ বাড়ির দিকে যাওয়ার সময় অভিযুক্ত জহিরুল ইসলাম ও তার সহযোগীরা অতর্কিতে হামলা চালায়।

বাদী অভিযোগ করেন, হামলার সময় জহিরুল ইসলামসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র, লাঠি, রড ও ছেনদা নিয়ে মারধরের চেষ্টা করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি প্রাণে রক্ষা পান। তবে অভিযুক্তরা তার বসতবাড়ি ও আশপাশের গাছপালা ক্ষতিগ্রস্ত করে এবং ভবিষ্যতে রাজনৈতিক মামলায় ফাঁসানোর হুমকি দেয়।

বাদী মামলায় উল্লেখ করেন, অভিযুক্ত জহিরুল ইসলাম একজন ভুয়া সাংবাদিক পরিচয়ে পরিচিত, অত্যাচারী,বেইমান,প্রতারক,ইতর,বদমাশ,সমাজে অশান্তি সৃষ্টি করা তার নিত্য নৈমিত্তিক কাজ এবং একটি ভূমিদস্যু চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে স্থানীয়দের হয়রানি করে আসছেন। তিনি ও তার দলবলকে মামলা সূত্রে ‘পরধনলোভী, প্রতারক, সমাজ বিরোধী ও সন্ত্রাসী প্রকৃতির’ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন: ১. দিলরুবা আক্তার (৪২), স্বামী- জহিরুল ইসলাম
২. নূর নাহার (৪৪), স্বামী- সফিকুল ইসলাম
৩. নূরু (৬০), পিতা- মৃত নাজিম উদ্দিন, সাং- কাফিলাতলী
৪. সফিকুল ইসলাম (স্বপন), পিতা- মৃত জহিরুল ইসলাম, সাং- ধলাদিয়া

রাহাত বলেন, “আমার পরিবারের প্রতি একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। অভিযুক্তরা আমার বাড়িতে এসে গালিগালাজ করে এবং পুনরায় প্রাণনাশের হুমকি দিয়েছে। এতে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

পরিস্থিতি বিবেচনায়, তিনি গাজীপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক শুনানি শেষে আদালত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. বারিক জানান, “বিষয়টি আদালতের নির্দেশে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো