শরণখোলা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

বাগেরহাট প্রতিনিধিঃ জেলা শরণখোলা উপজেলার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে
আনোয়ার হোসেন পঞ্চায়েত সভাপতি ও মোঃ বিল্লাল হোসেন মিলন সম্পাদক নির্বাচিত হয়েছে।
রবিবার( ১৩ জুলাই) সকালে অনুষ্ঠিত সম্মেরনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জি: এ.টি.এম আকরাম হোসেন তালিম। সম্মেলনের উদ্ভোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ।
শরনখোরা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লালের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েতের সঞ্চালনায়
অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম.এ সালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিবমোজাফ্ফর রহমান আলম, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা,শমসের আলী মোহন, ড. ফরিদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, কাজী খায়রুজ্জামান শিপন, মনিরুল হক ফরাজী সহ জেলা বিএনপি ও উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শরণখোলা উপজেলা বিএনপির সম্মেলনে আনোয়ার হোসেন পঞ্চায়েত সভাপতি , বেল্লাল হোসেন মিলন সাধারণ সম্পাদ, মহিউদ্দিন বাদল ও শামীম আহম্মেদ বাদল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত।

আরো