মোরেলগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় এবং মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার ২৯ জুলাই পারফরমেন্স বেজড় গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের আওতায় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী উপহার উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে এই পুরস্কার প্রাপ্তদের সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম ও মোরেলগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ কৃতি শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।

২০২২ ও ২০২৩ শিক্ষা বর্ষে যশোর শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২৬ জন শিক্ষার্থীর মাঝে সনদ, ক্রেস্ট ও শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে কয়েকজন কৃতি শিক্ষার্থী, প্রতিষ্ঠান প্রধান ও সভাপতি নৈতিকতা ও কৃতিত্ব অর্জনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সততার সঙ্গে দেশ ও জাতির সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী মোঃ হাবিবুল্লাহ তার বক্তব্যে শিক্ষার্থীদের আলোকিত ও মানবিক জীবন গঠনের জন্য দিকনির্দেশনা দেন। তিনি সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

আরো