তোরা কখনো মানুষ হইলি না
এম,জামান
তোরা কখনো মানুষ হইলি না,
শুধু মুখে মুখে ভালোবাসার বুলি,
অন্যের চোখের জল শুকাতে জানলি না,
বরং আগুন ধরাইলে নতুন করে দুঃখে কুলে।
তোরা মানুষ হয়ে মানুষ চিনলি না,
অন্যের আশা ভাঙার খেলাতেই মজা পাইলি,
যেখানে ভরসা ছিলো, সেখানে ছুরি চালাইলি,
ভালোবাসার ছায়া দিলেও ভেতরে ছিলো বিষের খনি।
মানুষ মানে তো হৃদয়ের বিশালতা,
ক্ষমা, দয়া আর সত্যের আলোকিত পথ—
কিন্তু তোরা বেছে নিলি আঁধারের রাস্তা,
সিদ্ধান্তের ভুলে হারাইলি নিজের অস্তিত্ব।
তোরা ভেবেছিলি এ পথেই জিত হবে,
স্বার্থ আর মিথ্যার খেলায় সব জয় করা যাবে,
কিন্তু ভুল পথে হাঁটলে শেষমেশ হেরে যেতেই হয়—
অমানুষ কখনো আলোর আসন পায় না।
তোরা কখনো মানুষ হইলি না,
কারণ মানুষ মানে ভালোবাসা, শান্তি আর আলো—
আর তোরা বেছে নিলি ঘৃণা, হিংসা আর ভুলের কালো দুনিয়া,
কিছুটা হলেও রক্ষা।
যেখানে শেষটা কেবল অশ্রু, আফসোস আর নিঃসঙ্গতা।
