তোমার হৃদয় হতে ইচ্ছে করে
এম জামান
তোমার হৃদয় হতে ইচ্ছে করে,
যেনো আমি সেখানে চিরদিন থাকি,
তোমার হাসির মতো উজ্জ্বল হই,
তোমার কান্নার মতো নীরব থাকি।
তোমার হৃদয় হতে ইচ্ছে করে,
তুমি ঘুমালে আমি হবো স্বপ্ন,
তুমি জাগলে আমি হবো সকাল,
তুমি ক্লান্ত হলে আমি হবো আশ্রয়।
তোমার হৃদয় হতে ইচ্ছে করে,
যেনো বাতাসে ভেসে আসা গান,
যা শোনামাত্র তোমার মন ভরে যায়,
আর তুমি আমায় ভাবো প্রতিক্ষণ।
তোমার হৃদয় হতে ইচ্ছে করে,
তোমার চোখের আলোয় জ্বলি,
তোমার ঠোঁটের কথায় ভেসে যাই,
তোমার হাতে হাত রেখে চলি।
তোমার হৃদয় হতে ইচ্ছে করে,
কারণ সেখানেই আমার ঠিকানা,
তুমি আমি মিলেই জীবন হই,
ভালোবাসায় ভরে যাক সবখানা।
