আগস্ট ছিলো আমাদের সতর্ক হয়ে সামনে এগিয়ে চলার মাস

এম জামান

আগস্ট ছিলো আমার পাপ থেকে বেড়িয়ে আসার মাস।
যে ভুলের পথে আমি অনেকদিন হেঁটেছি, আগস্টে এসে সেই পথকে ছেড়ে দিয়েছি।
আমি শিখেছি—মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুলকে আঁকড়ে ধরে বাঁচা যায় না।

আগস্ট ছিলো আমার সতর্ক হয়ে সামনে এগিয়ে চলার মাস।
যেখানে প্রতিটি পদক্ষেপে আমি ভেবেছি,আগামীকাল যেন আজকের মতো না হয়।
আমি শিখেছি—সতর্কতা মানুষকে বাঁচায়,আর ভুলে শিখে নেওয়া জ্ঞানই তাকে শক্ত করে।

আগস্ট ছিলো আমার ভুল থেকে ফিরে আসার মাস।অনুশোচনা আমাকে ভেঙে দেয়নি, বরং দাঁড় করিয়েছে।
আমি শিখেছি—ভুল স্বীকার করা মানে দুর্বল হওয়া নয়,বরং নতুন করে শুরু করার সাহস জোগানো।

আগস্ট ছিলো আমার নোংরা মানুষকে ছুড়ে ফেলার মাস।
যারা আমার জীবনের শান্তি কেড়ে নিয়েছিল,তাদের জায়গা আর আমার জীবনে নেই।
আমি শিখেছি—অপবিত্র মানুষকে দূরে সরিয়ে রাখলে আত্মার ভেতর সত্যিকারের শান্তি আসে।

২০২৫-এর আগস্ট আমার আশীর্বাদ। এই মাসে আমি নিজের সাথে প্রতিশ্রুতি করেছি,
আগামী দিনের পথে আমি আরও দৃঢ় হবো,আর আলোকে সঙ্গী করে অন্ধকারকে পিছনে ফেলে যাবো।

আগস্ট আমাকে শিখিয়েছে—জীবন মানে প্রতিদিনের নতুন সুযোগ,মানুষের শক্তি তার পরিবর্তনের মধ্যে,আর আশীর্বাদ লুকিয়ে থাকে সেই মুহূর্তেযখন একজন মানুষ নিজের ভুল বুঝে
আবার সঠিক পথে হাঁটতে শুরু করে।

তাই আগস্ট আমার জন্য শুধু একটি মাস নয়,এটি আমার পরিবর্তনের গল্প,আমার নতুন যাত্রার শুরু,আমার জীবনের আশীর্বাদ হয়ে রইলো আগস্ট ২০২৫।

আরো