পুরনো দিনের মতো আজও মস্তান ভিত্তিক রাজনীতিতে রয়ে গেছে বিএনপি
মোঃ তানভীরুল ইসলাম:
পুরনো দিনের মতো আজও মস্তান ভিত্তিক রাজনীতিতে রয়ে গেছে বিএনপি। যেমন আওয়ামী লীগসহ বিএনপি গত ৫৪ বছর ধরেই সকল নেতাকর্মীরাই মস্তান ভিত্তিক রাজনীতি করে আসছে, যেখানে ছিল না মেধার কোন মূল্যায়ন, দলীয়ভাবে তৈরি করতে পারে নাই কোন মেধাবী লোক দুটি দলই মাস্তান ভিত্তিক রাজনীতির সাথে ছিল জড়িত। তবে এখন আর সাধারণ মানুষ মাস্তানভিত্তিক রাজনীতি পছন্দ করেন না। তাহলে পরিবর্তন টা কি মেধা বুদ্ধি ভালোবাসা দিয়ে যারা মানুষের মন জয় করতে পারবে তারাই প্রকৃত রাজনীতিকবিদ, সব সময়ই দেখা গেছে এ দুটি দলে ছাত্রলীগ যুবলীগ ছাত্রদল যুবদল বিএনপি আওয়ামী লীগ এদের নেতাকর্মীরা যে যত মাস্তান পালতে পারতো সেই হতো এলাকার ডন। এলাকার নেতৃত্ব ও নিয়ন্ত্রণ করত, এখনও তাই মনে করছে তারা-২০২৪ এর পরে রাজনীতি থেকে শুরু করে পুরো বাংলাদেশের জনগণের মধ্যে একটি ভাল দিক দেখা গেছে তারা আর মাস্তানভিত্তিক রাজনীতির দেখতে চায় না। ভালোবাসা দিয়ে জনগণের মন জয় করে নেক রাজনৈতিকবিদরা। কারণ গত ৫৪ বছরে কোন রাজনৈতিকবিদ মাস্তানির বাইরে রাজনীতি করে নাই। ২৪ এর পরেও বড় একটি দল সেই মাস্তানির রাজনীতি করে দখল লুট করে মনে করেছে ক্ষমতায় আসা যাবে। কিন্তু গত ডাকসু ও জাকসু নির্বাচন শিবিরের পুরো প্যানেলের নিরঙ্কুশ জয়ের কারণে নড়েচড়ে বসেছে দলটি। কারণ তারা দেখল মানুষ দখলদারিত্বের মূল্যায়ন করছে না মেধাবুদ্দি সততাকে মূল্যায়ন করছে আর এই মূল্যায়ন করতে গিয়ে তারা বেছে নিয়েছে জামাত-শিবিরকে। তবে মনে করা হচ্ছে চরমভাবে প্রভাব পড়বে আগামী জাতীয় নির্বাচনে একইভাবে জাতীয় নির্বাচনেও বড় একটি দলের ভরাডুবি হওয়ার সম্ভাবনাও রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবার কথা সেই নির্বাচনেও তারা অংশ নিবেন কিনা। ৫ ই আগস্ট এর পরে উচিত ছিল বড় দলটির মাস্তানভিত্তিক রাজনীতি বাদ দিয়ে মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কাজ করা, তাদের অন্তরে ঢোকা তাদের ভালোবাসা তৈরি করা কিন্তু সেখানে হয়েছে দলটি ব্যর্থ। কিছু নেতাকর্মীর কারণে যে জায়গাটায় ঢোকা সহজ ছিল বড় দলটির শুধুমাত্র কিছু নেতাকর্মীদের কর্মকান্ডের কারণে সম্ভব হয়নি।