নির্বাচন বয়কট পুরনো দিনের সংস্কৃতি বেরিয়ে আসতে হবে এখান থেকে সকলের

যেকোনো নির্বাচনকে বয়কট করা এটা পুরনো দিনের দলগুলির দলীয় কর্মকাণ্ড। যদি দেখেন নির্বাচনে পাস করবে না শুরু হয় বয়কট শুরু হয় তালবাহানা শুরু হয় দলীয়ভাবে নির্লজ্জের মত প্রেসার ক্রিয়েট করা পুরনো রাজনীতিতে রয়ে গেছে সব দলগুলোই নতুনত্বের চিহ্ন তাদের ভিতরে নেই। মানুষকে কিভাবে আকৃষ্ট করা যায় সেটা করছে না দলগুলো। নির্বাচন মানেই জেতা হেরে গেলে নির্বাচন ঠিক হয় নাই। নির্বাচন কমিশন ঝামেলা করছে, তারা পায়তারা করছে, ভোট চালিয়েতি করছে, জাল ভোট পরছে ভোটের ডাকাতি হয়েছে, বিভিন্ন ধরনের বাক্যে রঞ্জিত করে তারা পুরো নির্বাচনকে কলঙ্কিত করে। এই মন মানসিকতা থেকে ফিরে আসতে হবে সকলকে। সবাই সকলকে গুরুত্ব দিতে হবে নির্বাচনকে গুরুত্ব দিয়ে যে ফলই আসুক মেনে নিতে হবে, যারা জিতল আর যারা হারলো সবাই মেধাবী এবং মেধার ভিত্তিতেই দাঁড়িয়েছিল যে হারুক আর যেই জিতুক একসাথে মিলেমিশে যদি কাজ করা যায় তাহলে এই সমাজকে পরিবর্তন করা সম্ভব। আর না হলে পুরনো দিনের সংস্কৃতি নিয়েই আমাদের আগামী দিনগুলোতে বাঁচতে হবে ২০২৪ এর পরেও যারা এই মন মানসিকতা থেকে বের হতে পারে নাই তারা আগামীতেও পারবে বলে সম্ভাবনা নাই।

আরো