দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় পরিবহন ধর্মঘট সফল করতে বিক্ষোভ মিছিল

বাগেরহাট প্রতিনিধি: ৩ দফা দাবিতে দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় ঘোষিত পরিবহন ধর্মঘট সফল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে বাগেরহাট-খুলনা মহাসড়কের বাসাবাটি ট্রাফিক মোড় প্রদক্ষিণ শেষে বাস টার্মিনাল প্রাঙ্গণে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তারা বলেন, বিআরটিসির অনুমোদনহীন অবৈধ কাউন্টার, মহাসড়কে রুট পারমিটবিহীন পরিবহন এবং অবৈধ নছিমন-করিমন চলাচল বন্ধের দাবিতে ৫ জেলার ৭টি বাস মালিক সমিতি আগামী ৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।

পথসভায় বক্তব্য দেন বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা, সহ-সভাপতি জিয়াউদ্দিন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক মীনা মতিউর রহমান, সহ-সম্পাদক মো. আ. খালেক মোড়ল এবং সড়ক সম্পাদক নাছিম আহমেদ শাকিল প্রমুখ।

আরো