ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে জেলা প্রশাসন

ময়মনসিংহ প্রতিনিধি: নিয়ম-নীতি না মেনে একই ধরনের প্রতিবেদন ছাপানো এবং অনুমোদিত ছাপাখানায় না ছাপানোর অভিযোগে ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে জেলা প্রশাসন। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা।

জানা যায়, গত বৃহস্পতিবার এসব পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের কাছে আনুষ্ঠানিকভাবে ডিক্লারেশন বাতিলের চিঠি পাঠানো হয়। ডিক্লারেশন বাতিল হওয়া পত্রিকাগুলো হলো:
দৈনিক আজকের ময়মনসিংহ, দৈনিক দেশের খবর, দৈনিক বিশ্বের মুখপত্র, দৈনিক ঈষিকা, দৈনিক অদম্য বাংলা, দৈনিক আলোকিত ময়মনসিংহ, দৈনিক দিগন্ত বাংলা, দৈনিক জাহান, দৈনিক কিষাণের দেশ, হৃদয়ে বাংলাদেশ এবং সাপ্তাহিক পরিধি।

জেলা প্রশাসনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, গত ১০ ও ১৩ এপ্রিল প্রকাশিত এসব পত্রিকার দ্বিতীয় ও তৃতীয় পাতায় হুবহু এক ধরনের সংবাদ ও ছবি ছাপানো হয়। পাশাপাশি, এগুলো অনুমোদিত ছাপাখানায় মুদ্রিত হয়নি। এ বিষয়ে গত ১৬ এপ্রিল এসব পত্রিকার সম্পাদক ও প্রকাশককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

আরো