বাগেরহাটে জিও-এনজিও সমন্বয় জোরদারকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটে “জিও-এনজিও সমন্বয় জোরদারকরণ” শীর্ষক ভাগাভাগি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদ হলরুমে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেভেলপমেন্ট এজেন্সিজ (এডাব)-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মুস্তাফিজুর রহমান।
এডাব বাগেরহাট জেলা শাখার সভাপতি ঝিমি মণ্ডল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন—
যমুনা টিভির সাংবাদিক ইয়ামীন আলী, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল আহসান, এবং বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. হেদায়েত হোসাইন লিটন প্রমুখ।

সভায় বক্তারা সরকারি ও বেসরকারি উন্নয়ন কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরো