বাগেরহাটে সবুজ উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে দিনব্যাপী সবুজ উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের যৌথ আয়োজনে, বাঁধন মানব উন্নয়ন সংস্থা এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।

মেলায় বাগেরহাট সদর ও রামপাল উপজেলার সবুজ উদ্যোক্তারা নিজ হাতে তৈরি পরিবেশবান্ধব বিভিন্ন পণ্য প্রদর্শন করেন এবং দর্শনার্থীদের কাছে এসব পণ্যের গুণাগুণ তুলে ধরেন। স্থানীয় উদ্যোক্তাদের নেটওয়ার্কিং ও বাজার তৈরিতে এটি ছিল এক গুরুত্বপূর্ণ উদ্যোগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মমিনুর রহমান।
এএসএম মন্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে এবং নাহিদা ইসলাম তৃষার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, ডিস্ট্রিক পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদার, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহরাব হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মনির হোসেন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তফা গিয়াস উদ্দিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত এবং একশনএইড বাংলাদেশের সিনিয়র অফিসার মাহিনুর রহমান। শহরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করে।

বাঁধন মানব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়, “গ্রীন ইনোভেশন ফেয়ার” কেবল একটি প্রদর্শনী নয়; এটি একটি সামাজিক আন্দোলন, যা তরুণদের নেতৃত্বে টেকসই উন্নয়ন, সবুজ উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল উপকূলীয় অর্থনীতি গঠনে নতুন দিগন্ত তৈরি করবে।

আরো