বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম.এ. সালাম, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় জেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এক অনন্য ভূমিকা রাখে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সেই দিন জাতি পুনরায় গণতন্ত্র, উন্নয়ন ও উৎপাদনের পথে অগ্রসর হওয়ার সুযোগ পায়।

আরো