বাগেরহাটে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। হিট ফাউন্ডেশন ও অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, বাগেরহাট জেলা শাখার যৌথ আয়োজনে বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং মানবাধিকার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান টুটুল এবং বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি এস এম রাজ।
সভাপতিত্ব করেন অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন বাগেরহাট জেলা শাখার সভাপতি এস কে বদরুল আলম। অনুষ্ঠানের উদ্বোধন করেন হিট ফাউন্ডেশন বাগেরহাট জেলা শাখার সভাপতি ফকির গোলাম তাবরেজ সবুজ। সঞ্চালনা করেন হিট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল তরফদার নেওয়াজ।
এসময় বক্তব্য দেন অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন জেলা শাখার সদস্য মোঃ ওবায়দুল ইসলাম, রায়হান জোয়াদ্দার, মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, শামিম হাছানসহ অন্যান্য বক্তারা।
আয়োজকরা মানবাধিকার রক্ষা, বৈষম্যহীন সমাজ গঠন এবং নাগরিক সচেতনতা বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।
