বাগেরহাটে উদ্যোক্তা প্রশিক্ষণ ও কর্মসংস্থান ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উদ্যোক্তা প্রশিক্ষণ ও কর্মসংস্থান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে সদর উপজেলার বারাকপুরস্থ যুব উন্নয়ন কেন্দ্রের মিলনায়তনে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ আলমগীর হোসেন।

যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক এস. এম. মিজানুর রহমান, ডেপুটি কো-অর্ডিনেটর দেওয়ান মোহাম্মাদ আবু জাফর, সোহরাব হোসেন, ব্র্যাক কর্মকর্তা এলিজাবেথ মারান্ডি ও দেবাশীষ কুমার ঘোষ। এছাড়া ব্র্যাক ঝালকাঠি আঞ্চলিক অফিসের ইডিইউ কর্মসূচির এলাকা ব্যবস্থাপক সৈয়দ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

যুব উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ইডিইউ ইউনিটের এসসিবি প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনে ১৮০ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক অংশগ্রহণ করেন।

ক্যাম্পেইনের মাধ্যমে যুব কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।

আরো