বাগেরহাটে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও অ্যাম্বুলেন্স (ভাড়ায় চালিত) শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

জেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও অ্যাম্বুলেন্স (ভাড়ায় চালিত) শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি আজীবন আপোষহীন নেতৃত্ব দিয়ে দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন। তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। তার দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজও দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

আরো