জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বাগেরহাট শহরের সোনাতলা বিএনপি কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ (বাগেরহাট সদর–কচুয়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, আয়েশা আক্তার মানি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ ও শমসের আলী মোহন, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেকসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপি নেতা সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, মনিরুল ইসলাম খান, শিকদার হারুন আল রশিদ, সরদার জাহিদ, হাজরা আসাদুল ইসলাম পান্না, ফকির তারিকুল ইসলাম, এসকেন্দার হোসেন, ওবায়দুল ইসলাম জুয়েল, আবুল কালাম আজাদ বুলু, শেখ তৌহিদুল ইসলাম, শরীফ মোস্তফাজামান লিটু, তালুকদার শহিদুল ইসলাম স্বপন, শেখ আক্তারুজ্জামান, অ্যাডভোকেট নুরুল ইসলাম, নিয়াজ মাহমুদ শৈবাল, প্রদীপ বসু সন্তু, সাংবাদিক কামরুজ্জামান শিমুল ও জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত ও সাধারণ সম্পাদক ডালিম ফকির, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার ও সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, জেলা ওলামা দলের সহসভাপতি মাওলানা মানফুজুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তার আদর্শ ও দর্শন আজও জনগণের মাঝে সমানভাবে প্রাসঙ্গিক। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান এবং দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাদিউজ্জামান হিরো। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।