বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি পরিষদের উদ্যোগে রাজধানীর ফার্মগেট হোটেল শুকতারা রেস্টুরেন্টে আজ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এর মহাপরিচালক খালেদা বেগম, ডিএফপির পরিচালক বিজ্ঞাপন এবং ডেপুটি ডাইরেক্টর এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন এবং সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মনসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, অনুষ্ঠানটি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত বন্ধন এবং সহযোগিতা বৃদ্ধি করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো