মোরেলগঞ্জে ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, কুইজ ও সেমিনার অনুষ্ঠিত
বাগেরহাটের মোরেলগঞ্জে শুরু হয়েছে ৩দিন ব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬। মঙ্গলবার সকাল ১০টায় মোরেলগঞ্জ উপজেলা ভূমি অফিস চত্বরে স্হানীয় ভাবে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে উপজেলা ভূমি অফিসের আয়োজনে কুঠিবাড়ী ভূমি অফিস চত্বরে ফিতা কেটে রঙিন বেলুন উড়িয়ে এক বর্ণাট্য র্যালি অনুষ্ঠিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেলার স্টলগুলোতে সরাসরি অনলাইনে ভূমি সংক্রান্ত সেবা প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি সহকারী কমিশনার(ভূমি) অতীশ সরকার। এতে সেবা প্রত্যাশীরা তাৎক্ষনিকভাবে বিভিন্ন পরাশর্ম ও প্রয়োজনীয় ভূমি সেবা গ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সেমিনার ও কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের পুরুস্কার বিতরনী সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো আরিফুল ইসলাম, মোরেলগঞ্জ থানার অফিসার ইন চার্জের পক্ষে প্রতিনিধি এস আই মিজানুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি মো শহিদুল হক
বাবুল,সাধারণ সম্পাদক এডভোকেট মেহেদী হাসান ইয়াদ,পৌর বিএনপি সহসভাপতি ফারুক হোসেন সামাদ, সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান মিলন, উপজেলা সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, সহ সাংগঠনিক সম্পাদক ফিরোজ শাহ তালুকদার,সাবেক কমিশনার জাহাঙ্গীর হোসেন, পৌর জামায়াতে ইসলামী আমীর মো.রফিকুল ইসলামসহ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ উপজেলা কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মেলার দ্বিতীয় পর্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। এতে অংশ গ্রহন করেন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মেলার তৃতীয় পর্বে “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত করি” এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে
ভূমি মেলার মূল উদ্দেশ্য সাধারণ জনগণের কাছে সহজ,স্বচ্ছ ও দ্রুততম সময়ে ভূমি সংক্রান্ত সেবা পৌছে দেওয়া, যাতে তারা হয়রানি ছাড়াই নিজেদের কাজ সম্পন্ন করতে পারেন।
”নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত করি ”প্রতিপাদ্য বিষয় নিয়ে ভূমি সেবা মেলা-২০২৬
উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্বরে এক শোভাযাত্রার আয়োজন করা হয় এর আগে সারা দেশের ন্যায় একযোগে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সেরে মাধ্যমে ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার কর্মকর্তা কর্মচারী ও স্হানীয় সুধীজন।