বাগেরহাটে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ নিরসনে সংলাপ
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ নিরসনে অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশ-এর সহযোগিতায় এবং এ্যাক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের -এর যৌথ উদ্যোগে শহরের স্বাধীনতা উদ্যানে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন-এর সভাপতিত্বে সংলাপে বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি‘র বাগেরহাট জেলা সমন্বয়ক সৈয়ধ মোরশেদ আনোয়ার সোহেলসহ বিভিন্ন রাজণৈতিক ব্যক্তি ও গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান এই সংলাপের মাধ্যমে, স্থানীয় পর্যায়ে সামাজিক সম্প্রীতি রক্ষায় কার্যকর নেটওয়ার্ক গড়ে উঠবে এবং রাজনৈতিক ও সামাজিক বিভাজন কমিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও দুর্যোগ সহনশীল সমাজ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।