বাগেরহাটে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বাগেরহাট প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাগেরহাট আইনজীবী ভবনের দ্বিতীয় তলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান স্বাধীনতা যুদ্ধে অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আলতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, এসময় আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট শেখ নুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মোশারেফ হোসেন মন্টু, জিপি অ্যাডভোকেট মহসিন আলী, পিপি অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন, অ্যাডভোকেট এম.এ. মান্নান, অ্যাডভোকেট এস.এম. জিন্নাহ, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ মুক্ত, অ্যাডভোকেট শিকদার ইমরানসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন অ্যাডভোকেট মল্লিক জালাল উদ্দিন। অনুষ্ঠানে জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।