বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি:বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর আওতাধীন বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল থেকে দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আখেরী নাইয়ার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এফ এম আর টি ডিসিপ্লিন বিভাগের প্রধান প্রফেসর ড.শেখ মুস্তাফিজুর রহমান।
এছাড়াও কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এফ এম আর টি ডিসিপ্লিন বিভাগের প্রফেসর ড.মোঃ গোলাম সারোয়ার। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একুয়াকালচার বিভাগের প্রধান ড. মোঃ লোকমান আলী।
কর্মশালায় মৎস্য ও চিংড়ি চাষ বিষয়ক ৯ টি সেশন এর মাধ্যমে মাইক্রো প্লাস্টিক, ব্যাকটেরিয়া সহ বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাছের মাধ্যমে মানব দেহে যাতে প্রবেশ করতে না পারে সহ বিভিন্ন বিষয়ের উপরে স্থানীয় চাষীদের মধ্যে ধারণা প্রদান করা হয়।।