ভিসা প্রতারণা

অস্ট্রেলিয়া ও কানাডায় ভুয়া ওয়ার্ক পারমিট

কানাডা এবং অস্ট্রেলিয়া চাকরিসহ স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে দেওয়ার লোভ দেখিয়ে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই জনকে আটক করেছে পুলিশ। বিশ্বাস তৈরির জন্য চক্রটি ভুয়া ওয়ার্ক পারমিট, ভিসা অ্যাপ্রুভাল লেটার এবং অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটের আদলে তৈরি ভুয়া ভিসা ভেরিফিকেশন ওয়েবসাইট ব্যবহার করে তৈরি করেছে জাল ভিসা।
গত মঙ্গলবার বিকেলে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা এলাকা থেকে এই চক্রের দুই জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মারিফুল ইসলাম (২১) ও বাচ্চা বাউ ওরফে হাসিনুর (২৮)। তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ল্যাপটপ, মুঠোফোন, সিম কার্ড ও বাংলাদেশি জাল পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

কর্মকর্তারা জানান, জব্দ করা ডিজিটাল ডিভাইসের প্রাথমিক পরীক্ষায় প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত, বিভিন্ন ভুক্তভোগীর তথ্য, মোবাইল ব্যাংকিং লেনদেনের আলামত এবং ভুয়া ভিসা-সংক্রান্ত নথি পাওয়া যায়।
তদন্ত সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে একই কৌশলে দেশের বিভিন্ন জেলার বিদেশগামী চাকরিপ্রত্যাশীদের নিশানা বানিয়ে প্রতারণা করে আসছিলেন। চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো