জুলাইয়ের গণআন্দোলন: আঠারো কোটি মানুষের আরেকটি স্বাধীনতার স্বপ্ন

জুলাই গণআন্দোলন ছিল ফ্যাসিস্টদের সতেরো বছরের রোপণকৃত এক বটবৃক্ষের বিরুদ্ধে আঠারো কোটি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। সতেরো বছর ধরে মানুষ ভেতরে ভেতরে ক্ষোভ পুষে রেখেছিল। জুলাই গণঅভ্যুত্থান একদিনে বা এক রাতে হয়নি। আঠারো কোটি মানুষের মনের সেই ক্ষোভ, জ্বালা, গুম, খুন, অপহরণ, অমানুষিক নির্যাতন ও নিঃশ্বাসরুদ্ধ জীবনের ইতি টেনেছিল পাঁচই আগস্ট।

সেদিন কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে ফ্যাসিস্টকে বিদায় করেছিল। এটি কারো একার কৃতিত্ব নয়; এটি মুক্তিকামী গণমানুষের গণচাহিদা। এ কৃতিত্ব আঠারো কোটি মানুষের গণআকাঙ্ক্ষার প্রতিফলন।

তাই, সতেরো বছরের গুম-খুন বা জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা গুম, খুন, নিহত, আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি রইল দোয়া ও অফুরন্ত ভালোবাসা।

জনগণের প্রত্যাশা, আর যেন কেউ ফ্যাসিস্ট হয়ে না ওঠে। সতেরো বছরের ফ্যাসিবাদের বটবৃক্ষ উপড়ে ফেলাই ছিল বাংলার জনগণের আরেকটি জনযুদ্ধ। তাই আবারও বলছি, সবাই ঐক্যবদ্ধ থাকুন। জুলাই হোক সবার মুক্তির শপথ।

লেখক: মোঃ গোলাম মোস্তফা কাজল, সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন

আরো