মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রেসিডেন্ট হিসেবে মনোনয়নে অভিনন্দন
বিএনপির দুঃসময়ের কাণ্ডারি, গণতান্ত্রিক আন্দোলনের সফল সংগঠক ও জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেওয়ায় তারুণ্যের অহংকার, বর্তমান প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে ২৩তম প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
এই মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তাঁদের নেতৃত্ব, ত্যাগ ও গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাস জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
দুঃখজনক হলেও সত্য যে আজ ফ্যাসিস্টরাও নেই, ফ্যাসিস্ট ও স্বৈরাচারের ভয়ে একসময় আমরা যারা নীরবে-নিভৃতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করতাম, আজ তাঁর অনুপস্থিতিতে তাঁর অবদান ও গণতন্ত্রের জন্য তাঁর সংগ্রামের কথা আরও গভীরভাবে স্মরণ করছি। বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে শারীরিকভাবে নেই, কিন্তু গণতন্ত্রের প্রতীক হিসেবে তিনি মানুষের হৃদয়ে চিরজাগরুক থাকবেন। দোয়া করি আল্লাহ যেন উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।
আজকের এই নতুন অধ্যায়ে আমরা প্রত্যাশা করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও গণতান্ত্রিক মূল্যবোধ দিয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
লেখক:
মোহাম্মদ গোলাম মোস্তফা কাজল
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
যুবদল ঢাকা মহানগর (দক্ষিণ)