মোরেলগঞ্জে পুটিখালী রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি তারিকুল ইসলাম রাসেল

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের পুটিখালী গ্রামের বি.পি.জি.এম. রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মো. তারিকুল ইসলাম রাসেল মল্লিককে মনোনীত করা হয়েছে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে এ্যাডহক কমিটি গঠন করা হয়। বোর্ডের সংশ্লিষ্ট পত্রে মো. তারিকুল ইসলামকে সভাপতি (বোর্ড কর্তৃক মনোনীত) হিসেবে উল্লেখ করা হয়েছে। কমিটিতে অন্যান্য সদস্য ও সদস্য সচিবও মনোনীত করা হয়েছে।

মো. তারিকুল ইসলাম রাসেল মল্লিক সেলিমাবাদ কলেজের সাবেক ছাত্রদল সভাপতি এবং বাগেরহাট জেলা ছাত্রদলের সদ্য বিদায়ী কমিটির সহ-সভাপতি ছিলেন বলে জানা গেছে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এ্যাডহক কমিটিকে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করে বোর্ডে দাখিল করতে হবে।

উল্লেখ্য, এ্যাডহক কমিটির অনুমোদনসংক্রান্ত যশোর শিক্ষা বোর্ডের পত্রে বিদ্যালয়টির নাম ও কমিটির সদস্যদের তথ্য উল্লেখ রয়েছে।

আরো