পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বাগেরহাট প্রতিনিধি:পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে প্রতিবাদে বাগেরহাটে যুবদল. ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের স্বাধীনতা উদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শালতলা মোড় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম বলেন. দীর্ঘ ১৭ বছরের গুম, খুন ও দুঃশাসনের পর ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে ৫ই আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটেছে এবং
শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। ফিলিপাইনের মার্কোস কিংবা ইরানের শাহরমতো জনবিচ্ছিন্ন কোনো স্বৈরাচারই গণ-অভ্যুত্থানের সামনে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। বক্তব্যের শেষে তিনি স্পষ্ট জানান, বিএনপির মূল শক্তি বন্দুক, ককটেল বা রিভলবার নয়; দেশের সাধারণ জনগণই দলের মূল চালিকাশক্তি।
বলেন, একটি কুচক্রী মহল পরাজিত শক্তির ইশারায় দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালাচ্ছে। তিনি বলেন, বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন, ওভাবে মাছ শিকার করা যাবে না। কারণ, জনগণের কাছে প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে ক্ষমতায় এসেই বিএনপি সরকার তার সকল
প্রতিশ্রুতি বাস্তবায়নে অত্যন্ত দ্রুত গতিতে কাজ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে এবং দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে
পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়ানো হচ্ছে। বিএনপি দেশের এই ক্রান্তিলগ্নে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র রাজপথেই মোকাবিলা করবে।
বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো: সুজন মোল্লা বলেন , যারা সন্ত্রাসের মাধ্যমে এই দেশকে অস্থিতিশীল করছে, আমাদের তাদের বিরুদ্ধে
আওয়াজ তুলতে হবে। বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি অবলম্বনহীন, খুঁটিবিহীন রাজনৈতিক দল নয়। বিএনপির খুঁটি কোনো বাঁশের খুঁটি নয়.বিএনপির খুঁটি জনগণের খুঁটি। ওই জনগণের খুঁটির ওপর বিএনপি দাঁড়িয়ে থাকে। এই খুঁটি এত শক্ত যে, হিমালয় পর্বতের শক্তি দিয়ে আঘাত করলেও এই খুঁটিকে টলানো যাবে না।
এ সমাবেশ অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, সাধারন সম্পাদক নিয়ামুল কবির রাহুল, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, সদস্য সচিব মো: ডালিম ফকির, মহিলাদলের সভাপতি শাহিদা আক্তার, সাধারন সম্পাদক নারগীস আক্তার ইভা, সাবেক সহ সভাপতি শিরিনা আক্তার, জেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলাম প্রমূখ।
মিছিল ও সমাবেশে যুবদল, ছাত্রাদল ও সেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
