আওয়ামীলীগকে পুনর্বাসনের জন্য ভারত রাজনৈতিক ও কূটনীতিক ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে
আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দীন
বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে যে কোন ফর্মে পুনর্বাসনের জন্য ভারত রাজনৈতিক, কূটনীতিক, প্রশাসনিক, আইনগত ও সামরিক নানা কৌশলগত পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে। এজন্য সম্ভাব্য বৈশ্বিক পরিস্থিতি ও দেশের আভ্যন্তরীণ ইস্যূকে পুঁজি করে অনুগত বুদ্ধিজীবী ও গণমাধ্যমকে কাজে লাগিয়ে আওয়ামীপন্থী কর্মীদের উজ্জীবিত করার প্রচেষ্টা চালাচ্ছে।
তাই ভারতীয় রাষ্ট্রদূতের তৎপরতা ও কথায় বেশ পরিবর্তন লক্ষনীয়, তিনি পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারের পলায়নকে রাষ্ট্রীয় প্রটোকলে সহজ ও স্বাভাবিক প্রস্থান হিসেবে দেখানোর জন্য কৌশলে নতুন বয়ান প্রকাশ্যে দিচ্ছেন।
এর সুত্র ধরে পরাজিত ফ্যাসিবাদী আওয়ামীলীগের পূণরুত্থান বা বীরের বেশে পুণরাগমণের প্রচারণা (অপপ্রচার) ডেটলাইনসহ ফলাও করে জানান দেওয়া হচ্ছে।
ভারতীয় এ মধুর ন্যারেটিভ ও অপপ্রচারে কান না দিয়ে নিজ নিজ এলাকা ও অধিক্ষেত্রে খুবই সতর্ক, সজাগ থাকা এবং বাংলাদেশের জনগণের ফ্যাসিবাদ বিরোধী মনোভাব ও ঐক্যের ওপর আস্থা ও বিশ্বাস রাখা এসময় খুবই জরুরি।
ইতিহাস সাক্ষী, প্রত্যাবর্তন কোন দেশেই সহজ নয়। ইরানে রেজা শাহ ও তার ছেলেকে ফেরানোর জন্য, আফগানিস্তানে জহির শাহকে ফেরানোর জন্য বিশ্বের বড়ো বড়ো পরাশক্তি বার বার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।
মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ আবার ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে যেতে কোনভাবেই চায় না। এক্ষেত্রে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ।
