মোরেলগঞ্জে আইএফআইসি ব্যাংকের গ্রাহক সমাবেশে সেবার পরিধি বাড়ানোর প্রত্যয়
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে আইএফআইসি ব্যাংকের উপশাখায় গ্রাহকদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মোরেলগঞ্জ বাজার ও আশপাশের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং ব্যাংকের প্রতি আস্থা রাখা অসংখ্য গ্রাহক উপস্থিত ছিলেন।
মোরেলগঞ্জ বাজারের রাজনীশ ভবনে অবস্থিত আইএফআইসি ব্যাংকের উপশাখায় আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন সেবা, আমানত ও সঞ্চয় প্রকল্প এবং গ্রাহকদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা তুলে ধরা হয়। এর মধ্যে স্থায়ী আমানত, MIS, ‘IFIC Amar Account’, ‘IFIC Amar Bhobishawt’ সেভিংস স্কিম, DPS ও Double Return Deposit Scheme (DRDS) উল্লেখযোগ্য। প্রচারিত তথ্য অনুযায়ী, DRDS-এ ৭ বছরে মূল টাকা দ্বিগুণ হওয়ার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংক মোরেলগঞ্জ উপশাখার ইনচার্জ মো. সাজিদুর রহমান। তিনি বলেন, গ্রাহকরাই ব্যাংকের মূল শক্তি। গ্রাহকদের মতামত ও চাহিদাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও তাদের পাশে থেকে সেবা অব্যাহত রাখা হবে। প্রয়োজন অনুযায়ী গ্রাহকদের সুবিধা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
এ সময় ট্রানজেকশন সার্ভিস অফিসার অয়ন কুন্ডুও গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে ব্যাংকের সেবা এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এক গ্রাহক মোরেলগঞ্জে আইএফআইসি ব্যাংকের ATM বুথ স্থাপনের বিষয়ে জানতে চান। জবাবে ব্যাংক কর্মকর্তারা জানান, গ্রাহকদের আগ্রহ ও ব্যবহার বাড়লে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মোরেলগঞ্জে ATM সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে বাগেরহাটে আইএফআইসি ব্যাংকের ATM সুবিধা রয়েছে।
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের জন্য অন্যান্য ব্যাংকের বুথে নির্দিষ্ট সংখ্যক ফ্রি ATM লেনদেন, দেশ-বিদেশে ATM কার্ড ব্যবহারের সুবিধা, একই হিসাবে সঞ্চয় ও ঋণসুবিধাসহ বিভিন্ন সেবা চালু রয়েছে।
বক্তারা বলেন, দীর্ঘ ৫০ বছরের পথচলায় গ্রাহকদের আস্থা, ভালোবাসা, সততা ও নিষ্ঠাই আইএফআইসি ব্যাংকের অন্যতম শক্তি। মোরেলগঞ্জেও গ্রাহকদের আস্থা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে ব্যাংকের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। মানুষের পাশে দাঁড়ানো, উন্নত সেবা দেওয়া এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে ভূমিকা রাখাই তাদের লক্ষ্য।
অনুষ্ঠানের শেষে কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
