রক্তাক্ত গণহত্যার ইতিকথা
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া,খাগড়াছড়ি
“এই নষ্ট জাতিকে শুদ্ধ করতে হবে”-খেমাররুজ লাল খেমার বাহিনীর নেতৃত্বে চলা ১৯৭৫ সালের ১৭ই এপ্রিল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত কম্বোডিয়ায় দেশজুড়ে চলা এক অদ্ভুত গণহত্যার নাম।
এই লাল খেমার পার্টির সুপ্রিম লিডারের নাম “পলপট” বা বড় ভাই।এই বড় ভাই দেশপ্রেমিক নিজের দেশের কুলুষিত পশ্চিমাদের বার্গার/চিপস খাওয়া জনগোষ্ঠীকে শুদ্ধ করার মহান ব্রত নিয়ে মাঠে নামেন।৩ বছরে মেরে সাফ করে ফেলেন ২০লক্ষ শহরের মানুষ।পলপট কম্বোডিয়ার নামকরণ করেন “ডেমোক্রেটিক কম্বোচিয়া”।
খেমার রুজ বাহিনীর চোখে নমপেন বাসী ছিল পাতি বুর্জুয়া।যারা কি-না সব সময় ভোগ- বিলাসে ডুবে থাকে এবং মদ খায়।পশ্চিমা পোশাকধারী এ সব মানুষ গ্রামে যেতে চায় না।মহান বিপ্লবী ও তারা অংশগ্রহণ করেন না।তাই জাতিকে শুদ্ধ করার লক্ষ্যে প্রায় ২০ লক্ষ লোককে নৃশংসভাবে হত্যা করেন।
বাংলাদেশের আজকের আদর্শহীন ক্ষমতা লিপ্সার রাজনীতি হয়তো আরো কয়েক বছর থাকতে পারে।কালের প্রবাহে নীতিগত ভাবেই এখানে প্রতিস্থাপিত হবে আদর্শের রাজনীতি।প্রশ্ন হল প্রতিস্থাপিত হওয়ার প্রক্রিয়াটা কি?রক্তাক্ত গৃহযুদ্ধ নাকি অন্য কিছু?
আমাদের ক্ষমতা লিপ্সু মানব সেবকদের বেশ কিছু মুরগিপতি বা গরুপতি।অবশ্য বর্তমানে তারা সবাই দাবি করেন তারা নাকি শিল্পপতি।তাদের কাছে দেশ বড় নয় বরং বড় তাদের নিজের স্বার্থ।তাই আমি শংকিত।শংকিত হওয়ার আরো বহু কারণ বিদ্যমান।অধিকাংশ মানুষই বিদ্যমান ব্যবস্থার বিপক্ষে এবং নতুন ব্যবস্থার পক্ষে।সুযোগ সন্ধানী মহল এবং বহি:শকুনদের কালো হাতছানি দেখছি।আল্লাহ আমাদের রক্ষা করুন।আমিন।
